চট্টগ্রাম প্রতিনিধি: ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে মানুষকে অবহিত করতে NextDigiX Medical Tourism এবং Modern Cancer Hospital Guangzhou-এর যৌথ আয়োজনে এক সেমিনার ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ মে বুধবার সন্ধ্যা ৬টায় নগরীর চকবাজার এলাকার বালি আর্কেডের ৮ম তলায় অবস্থিত The Copper Chimney রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলোয়ার হোসাইন সামী এবং সঞ্চালনা করেন মো: আকাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Dr. Wang Ligen। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Emily Sai। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. কুমার, ইসরাত জাহানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সেমিনারে বক্তারা আধুনিক ক্যান্সার চিকিৎসা, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং চীনে চিকিৎসা গ্রহণের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় Dr. Wang Ligen ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির অগ্রগতি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি এবং আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, সঠিক সময়ে রোগ নির্ণয় এবং উন্নত প্রযুক্তির চিকিৎসা গ্রহণের মাধ্যমে ক্যান্সার মোকাবিলা অনেকাংশে সম্ভব।
সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসাইন সামী বলেন, বাংলাদেশি রোগীদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা সহজলভ্য করতে NextDigiX Medical Tourism নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, চীনের আধুনিক হাসপাতালগুলোতে তুলনামূলক কম খরচে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ রয়েছে এবং রোগীদের শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের সহযোগিতা প্রদান করছে প্রতিষ্ঠানটি।
তিনি আরও জানান, ভবিষ্যতে ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক চিকিৎসাসেবার সুযোগ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এ ধরনের সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। পরে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।